ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বিশ্বে আরও সাড়ে ৩ হাজার মৃত্যু

    বিশ্বে আরও সাড়ে ৩ হাজার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জন।

    সোমবার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছন ২৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৩০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭০ হাজার ১০৫ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৬৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ১০৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ১২৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ১৭৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন দেড় হাজার।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৫০ জন, তুরস্কে ১৭১ জন, পোল্যান্ডে ৭০ জন, ফিলিপাইনে ৬৪ জন, গ্রিসে ৯২ জন, মেক্সিকোতে ২৬৮ জন এবং ভিয়েতনামে ২১৫ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ