ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news

গৌরনদীতে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদীতে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরাণী মাদ্রসার শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মাদ্রাসার হলরুমে পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মাঝির সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেষক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যাণ এসোশিয়েশনের বরিশাল জেলা আহবায়ক মোঃ বজলুর রশিদ। 

বক্তব্য রাখেন তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম ও খতিব হাফেজ মাওলানা মোঃ হামিম হাচান, পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ শরীফুল রহমান, কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম বেপারী, শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ঈশা, ক্বারী মাওলানা মোঃ সাঈদুল ইসলাম, মোঃ সাঈদুল ইসলাম শুভ প্রমুখ। দোয়া ও মোনাজাত শেষে নূরাণী তৃতীয় জমায়েতের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 


 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন