ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে

    শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। দেশে আজ বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, স্বাস্থ্য সব বিষয়ে উন্নয়নের রোল মডেলে পৌঁছেছে। পৃথিবীতে কোনো দেশ এভাবে পারেনি, একমাত্র বাংলাদেশ দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সবার হাতে তুলে দেওয়া হয়।

    সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ