ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news

৬ সচিবকে বদলি

 ৬ সচিবকে বদলি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৬ সচিবের দফতর বদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বক্কর ছিদ্দিককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়।

এছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রামেন্দ্র বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন