ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কাউখালীতে নিরাপদ সড়কের দাবি

    কাউখালীতে নিরাপদ সড়কের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ডিসেম্বর) কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    সম্প্রতি কাউখালীতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে "পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির"- এই  নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    দুপুরে উপজেলা সড়কে এ মানববন্ধনে অংশ গ্রহণ  করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান পেশার মানুষ।

    এ সময় উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রাথমিক শিক্ষক  সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ।

    বক্তারা বলেন, লক্কর ঝক্কর মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালতে দেওয়া যাবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ও নেশা খোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে।

    এছাড়া তারা আরও বলেন, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে  দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।   যাত্রীদের সঙ্গে অসধাচারণ বন্ধ করতে হবে। অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে। মানববন্ধনে প্ল্যাকার্ড ও শ্লোগানে এসকল দাবী প্রশাসনের কাছে জানিয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ