ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পিরোজপুরে স্বাধীনতার সূর্যজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

    পিরোজপুরে স্বাধীনতার সূর্যজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূর্যজয়ন্তী উদযাপন উপলক্ষে গণযোগাযোগ ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও সংঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুল হক সেন্টু। 

    এসময় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিলো। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা দেশ স্বাধীনে অগ্রনী ভূমিকা রেখেছেন এ দেশের মুক্তিযোদ্ধারা তাদের সন্মানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্মানজনক পর্যায়ে বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য বীরনিবাস তৈরী করে দিয়েছেন। 

    এসময় জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিথ ছিলেন। 

    আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ