ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ

    ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্ব সাধারণকে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন সীমিত আকারে ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ৬০ বছরের ওপরে যাদের বয়স এবং ফ্রন্ট লাইনাররা এখন থেকেই তাদের দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে তা শুরু হবে আগের মতোই। এখন সুরক্ষা অ্যাপ আপডেট করতে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।

    তিনি বলেন, ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট সরকারের। এখন পর্যন্ত ৩৫ শতংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ সাত কোটি ও দ্বিতীয় ডোজ সাড়ে চার কোটি মানুষকে দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৫ শতাংশ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ