ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি রাষ্ট্রকাঠামোর জন্য ভালো নয়: মাহবুব তালুকদার

    বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি রাষ্ট্রকাঠামোর জন্য ভালো নয়: মাহবুব তালুকদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রকাঠামোর জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে নগরের সার্কিট হাউজে আয়োজিত চতুর্থ দফা ইউপি নির্বচান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
     
    এ সময় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় একটি সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের চিন্তা করতে হবে নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন করলে এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি কিনা। ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আসবেন তারা নিশ্চিয় বিষয়টি ভেবে দেখবেন।  

    তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে উৎসাহিত করা সেটা বোধয় সম্ভব নয়, সমীচীনও নয়।

    দায়িত্ব পালনে এ কমিশন সফল কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ইসি বলেন, এটি একেকজনের একেক রকম অনুভূতি। তবে যেহেতু আমরা যে চার সহকর্মী কাজ করেছি। এখানে কোনো ব্যক্তিগত অনুভূতিকে মূল্যায়ন করা উচিত নয়। এককভাবে আমার কোনো বক্তব্য রাখতে চাই না।

    সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ