ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের করোনা টিকার উদ্বোধন করলেন এমপি

    মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের করোনা টিকার উদ্বোধন করলেন এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের মঠবাড়িয়ায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ ডাঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। টিকা প্রদান কার্যক্রম উপলক্ষে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের সভাকক্ষে অধ্যক্ষ আজীম উল হক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন প্রমূখ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকার আওতায় এনেছেন সরকার। ইতোমধ্যে পর্যাপ্ত টিকা সরকারের  হাতে মজুদ হয়েছে। শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশণ করলেই আমারা চাহিদা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করবো। জেলার সকল উপজেলার জন্য কোভিট-১৯ টিকা সিভিল সার্জন কার্যালয়ে মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ি তারা পাঠিয়ে দিবেন। তিনি আরও বলেন, প্রাপ্ত বয়স্ক লোকের টিকার কোন ঘাটতি নেই। মঠবাড়িয়া উপজেলার এখন পর্যন্ত দেড় লাখ মানুষকে কোভিট-১৯ টিকা দেয়া হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ