ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ১০ম টিকা হিসেবে অনুমোদন পেল নোভাভ্যাক্স

    ১০ম টিকা হিসেবে অনুমোদন পেল নোভাভ্যাক্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য করোনাভাইরাসের দশম টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার তৈরি এ টিকাকে মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়।
     
    এদিকে, নোভাভ্যাক্স টিকার শর্তসাপেক্ষ অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। সোমবার ইএমএ-এর পক্ষ থেকে তাদের বিশেষজ্ঞদের এমন সুপারিশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোভাভ্যাক্স ভ্যাকসিন ইউরোপীয় মেডিসিন এজেন্সির আনুষ্ঠানিক অনুমোদন লাভের আগেই ইতোমধ্যে এই টিকার ২০০ মিলিয়ন ডোজ কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

    নোভাভ্যাক্স বলছে, তাদের টিকা উত্তর আমেরিকায় একটি ট্রায়ালে করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। আগামী জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদী কোম্পানিটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ