ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বরিশাল নগরীতে ৩৪৩ পিস ইয়াবাসহ আটক ১

     বরিশাল নগরীতে ৩৪৩ পিস ইয়াবাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে ৩৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ঝাউতলা সদর হাসপাতাল রোডস্থ প্যারাডাইস ইন্টারন্যাশনাল হোটেলের সামনে দূর্জয় মুখার্জী ওরফে খোকন (৪৭) নামে মাদক ব্যবসায়ী আটক করা হয়।  আটককৃত দূর্জয় মুখার্জী ওরফে খোকন ঝাউতলা এলাকার মৃত শিশির মুখার্জীর ছেলে । 

    বরিশাল র‌্যাব-৮’র সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বাতার্য় এক সংবাদ তথ্যর সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি দল ঝাউতলা সদর হাসপাতাল রোডস্থ প্যারাডাইস ইন্টারন্যাশনাল হোটেলের সামনে অভিযান চালিয়ে ৩৪৩ (তিনশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ৬ হাজার ৬৪৫ পিস পাচারকালে দূর্জয় মুখার্জী ওরফে খোকন নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

    এসময় মাদক বিক্রয়ের নগদ ২,৩০০/- (দুই হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে বরিশালের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাবের ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ