ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • সভাপতি শামীম- সাধারন সম্পাদক তানভীর

    পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাধারণ সভা শেষে দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে নির্বাচিতদের নিয়ে সন্ধ্যায় কমিটির ঘোষনা দেন নির্বাচন কমিশনার পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদ ভুঞা।

    এছাড়াও দু’জন বিনা প্রতিদন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ (খবর পত্র ও বাংলা টিভি) ও খেলাফত হোসেন খসরু (পিরোজপুরের কথা), ৩৩ ভোট পেয়ে সহ সাধারন সম্পাদক জিয়াউল হক (সময় টেলিভিশন), বিনা প্রতিদন্দ্বিতায় কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডিনিউজ ২৪ডটকম), বিনা প্রতিদন্দ্বিতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (পিরোজপুর কন্ঠ), বিনা প্রতিদন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), বিনা প্রতিদন্দ্বিতায় তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের জনি (পিরোজপুরের বানী), বিনা প্রতিদন্দ্বিতায় দপ্তর ও পরিসম্পদ সম্পাদক- তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি)।

    এছাড়াও নির্বাহী কমিটির ৯ জন সদস্য হলেন, মাহমুদ হোসেন-৩১ ভোট (বাংলাদেশ বেতার), মাহামুদুর রহমান মাসুদ-৩৮ ভোট (মানবজমিন), খালিদ আবু- ৩৫ ভোট (আমাদের সময়) এম এ রব্বানী ফিরোজ-৩৪ ভোট (দৈনিক খবর), কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব-৩১ ভোট (গ্রামের সমাজ), কবির হোসাইন-৩১ ভোট (দীপ্ত টিভি), অভিজিৎ মন্ডল- ২৭ ভোট (৭১ টিভি), হাসান মামুন- ২৬ ভোট (আলোকিত বাংলাদেশ) জহিরুল হক টিটু- ২৪ ভোট (যায়যায় দিন) পেয়ে নির্বাচিত হয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ