ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • সহপাঠী হত্যার বিচারে দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

    সহপাঠী হত্যার বিচারে দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পিরোজপুরে সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

    সোমবার (২৭ ডিসেম্বর) পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে স্থানীয় টাউনক্লাব সড়কে কলেজের সহপাঠীরা এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

    মানবন্ধনে বক্তব্য রাখেন আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সহপাঠী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌসসহ আরো বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

    বক্তরা বলেন, আরিফার এমনিতেই মৃত্যু হয়নি। তাকে শশুর বাড়ি নির্যাতন করে মেরে ফেলেছে। তার শশুর বাড়ির এক এক লোক এক এক সময় এক এক রকম কথা বলে। অনন্যাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত করে এর পেছনে যারা আছে তাদের বিচার করতে হবে। মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ