ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

    ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার ছাত্রলীগ কর্মী মো. নূরুল আলম রাজু হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত এ মামলায় ১৪ জনকে খালাস দিয়েছেন।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।

     

    দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান বলেন, এ মামলায় ২২ জন আসামি ছিলেন। এর মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জহির, খোরশেদ, রকি, আইয়ুব, ইমন ও দিপু। রায় ঘোষণার সময় ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছেন।

    আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই। বিনা অপরাধে আসামিদের সাজা দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।

    আদালতে আসামিপক্ষে আরও ছিলেন আইনজীবী আবু ওবায়দা মো. সাঈদ।

    ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ