ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • তাসকিনের আঘাতের পরই শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

    তাসকিনের আঘাতের পরই শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ সকালে মাত্র ৩.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দল। 

    ১৫৯.২ ওভারে তাসকিন আহমেদ রমেশ মেন্ডিসকে তুলে নেওয়ার পর প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। 

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রান তুলেছে বাংলাদেশ। ব্যাট করছেন তামিম ইকবাল ও সাইফ হাসান।

    আগের দিন দুই অপরাজিত রমেশ মেন্ডিস (২২) ও নিরোশান ডিকভেলা (৬৪) ব্যাটিংয়ে নেমেছিলেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিনকে দিয়ে দুই প্রান্ত থেকে বোলিং শুরু করান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। 

    আজ নিজের দ্বিতীয় ওভারে চার–ছক্কা হজম করে ১৫ রান দেন অফ স্পিনার মেহেদী হাসান। পরের ওভারেই রমেশ মেন্ডিসকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তাসকিন। এরপরই ইনিংস ঘোষণা করেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে। ৭৭ রানে অপরাজিত ছিলেন ডিকভেলা।

    বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সেরা বোলার তাসকিন। ১২৭ রানে ৪ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসানের।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ