ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে

    করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৫০৩ জন।

    শনিবার (১ জানুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কোভিডে আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এ রোগে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়।

    বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৯২৭ জনে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬১৫।

    যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৭১৩ জন। একই দিন রাশিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন।

    এই দুই দেশ ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২০০, মৃত্যু ১৮৯), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৮৪৬, মৃত্যু ২০৩), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ২৪৩, মৃত্যু ১৫৫), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৬৬৩, মৃত্যু ২৩), তুরস্ক (নতুন আক্রান্ত ৪০ হাজার ৭৮৬, মৃত্যু ১৬৩), গ্রিস (নতুন আক্রান্ত ৪০ হাজার ৫৬০, মৃত্যু ৮২) ও জার্মানি (নতুন আক্রান্ত ৩৩ হাজার ৪৬৬, মৃত্যু ২৪৪)।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ