ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • নতুন বছরে করোনা পরিস্থিতি অবসানের হবে আশা ডব্লিউএইচওর

    নতুন বছরে করোনা পরিস্থিতি অবসানের হবে আশা ডব্লিউএইচওর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরে পৃথিবী থেকে মহামারি করোনাভাইরাসের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। শুক্রবার (৩১ ডিসেম্বর) ২০২১ সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

    বিবিসির খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তাও উচ্চারণ করেন।

    তিনি বলেন, ‘দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি। ’

    ডব্লিউইচও প্রধান বলেন, চিকিৎসা ব্যবস্থার কারণে করোনায় গুরুতর অসুস্থ ও আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। এসব শিক্ষা এবং সামর্থ্য দিয়ে মহামারির অবসান ঘটানোর সুযোগ আমাদের হাতে আছে।

    তবে একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে তেদরোস আধানম বলেন, টিকা নিয়ে যত বৈষম্য হবে, মহামারি তত দীর্ঘায়িত হবে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দুই বছরে করোনার মোকাবিলার সরঞ্জামগুলো অসমভাবে বিতরণ করা হয়েছে। যেখানে আফ্রিকায় প্রতি চারজন স্বাস্থ্যকর্মীর তিনজনই ভ্যাকসিন পাননি। সেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

    তিনি জানান, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক ভ্যাকসিন কর্মসূচির আওতায় বিশ্বের ৭০ শতাংশ মানুষের ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারগুলোর সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ