ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বেসিক ব্যাংকের অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

    বেসিক ব্যাংকের অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসিক ব্যাংকে নিয়োগ পাওয়া ৭৮৩ কর্মকর্তার নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

    তদন্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করারও নির্দেশ দেয়া হয়েছে।

    তথ্য মতে, ২০১৪ সালে ৭৮৩ কর্মকর্তাকে অনিয়ম করে নিয়োগ দেয়া হয়েছে। ন্যূনতম যোগ্যতা ও নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন পদে এ নিয়োগ দেয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায়, জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র কিছুই দিতে হয়নি।

    বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) প্রতিবেদনে উঠে আছে নজিরবিহীন এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ