ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পিরোজপুর কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

    পিরোজপুর কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। সোমবার দুপুরে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট প্রাঙ্গনে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্টের সাবেক বোর্ড সদস্য, অন্যতম নির্বাহী সদস্য ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী এ্যাডভোকেট শাহ আলম, কার্যনির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ, এম. এন. খালেদ রবি, নুরুল হুদা আলম, রফিকুল ইসলাম সুমন, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ। কার্যক্রমে ৫ শতাধিক শীতার্তরা কম্বল পাবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ