ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বিশ্বে একদিনে ২১ লাখের বেশি করোনা শনাক্ত

    বিশ্বে একদিনে ২১ লাখের বেশি করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৭ হাজার ৪৬৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত হয়েছেন ২৯ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৬১৫ জন।

    এ ছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩১৬ জনের। বিশ্বজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৭৩ হাজার জন।

    বুধবার (৫ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    আগের দিন (মঙ্গলবার) আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৯ হাজার ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৩ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৮২৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৩৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯০৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৫১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪৮ জন।

    জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৩৯৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ১৩৫ জন। ব্রাজিলে মারা গেছেন ১৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৫৯ জন।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাঙ্গেরিতে ৮৩, তুরস্কে ১৩৭ জন, পোল্যান্ডে ৪৩৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৯ জন, মেক্সিকোতে ৩৭ জন এবং বুলগেরিয়ায় ১৫৭ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ