ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ

    গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

    বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ। তিনি পুলিশ বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এছাড়া একই ইউনিয়নের দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

    দীপ্ত টিভির চট্টগ্রাম প্রধান রুনা আনচারী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী সংবাদ সংগ্রহ করার সময় কিছু যুবক আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। পরে তারা আমাদের বহনকারী গাড়িগুলো ভাঙচুর করে। আমাদের কয়েকজন সামান্য আহত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ