ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • প্রবাসীর সাথে ইমোতে নারী সেজে প্রতারণা, গ্রেফতার ৩

    প্রবাসীর সাথে ইমোতে নারী সেজে প্রতারণা, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে সুন্দরী নারী সেজে প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড ত্র্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১১ ।

    গ্রেফতারকৃতরা হলো নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এহজবালিয়া গ্রামের আব্দুল মতিনের বাড়ির আব্বাস উদ্দিনের স্ত্রী মাহমুদ আক্তার আখি ওরফে সুমাইয়া আক্তার বিথী ওরফে সাবিনা (২৬) একই উপজেলার নোয়াখালী শল্লা ঘাটাইয়া বাচ্চু মিয়ার মৃত নুরুল হকের মো.আরিফুল ইসলাম (৩০) একই ইউনিয়নের মধ্যম চর উরিয়া গ্রামের ইস্কান্দার মিয়া বাড়ির আবুল কালামের ছেলে মোবারক হোসেন ওরফে সোহেল (২৭)।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) মধ্য রাতে র‌্যাব-১১ নোয়াখালীর একটি দল প্রবাসী মো.আনোয়ার হোসেনের (৪০) অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো.শামীম হোসেন বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি আরও জানান, কয়েক বছর আগে বিথীর সাথে ইমুতে সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে পরিচয় হয়। এরপর বিথী প্রতারণার আশ্রয় বিভিন্ন সুন্দরী তরুণীদের ছবি আনোয়ারের কাছে পাঠিয়ে ওই ছবির তরুণী হিসেবে নিজেকে দাবি করেন এবং তার সাথে প্রেমর সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে বিয়ে করার কথা বলে কয়েক ধাপে বিকাশে ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিন লক্ষ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেন। কিছু দিন আগে ওই প্রবাসী দেশে ফিরে ওই নারীকে বিয়ে করার জন্য চাপ দিলে তিনি নানা তাল বাহানা করেন। প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে র‌্যাব-১১ এর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রবাসীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি দল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে মুঠোফোনের প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিন প্রতারক প্রতারণার কথা স্বীকার করেন।

    সিপিসি র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার খন্দকার মো.শামীম হোসেন বলেন, এ ঘটনায় বুধবার সকালে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে  বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


    গিয়াস উদ্দিন রনি/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ