ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • নৌকায় সিল মারতে গিয়ে প্রিসাইডিং অফিসার আটক

    নৌকায় সিল মারতে গিয়ে প্রিসাইডিং অফিসার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রিসাইডিং অফিসারকে আটক করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

    আটককৃত প্রিসাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামান। তিনি উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।

    বুধবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরও জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ীর ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল তাকে হাতেনাতে আটক করে।

    এসপি শহীদুল ইসলাম আরও জানান, বর্তমানে আটককৃত প্রিসাইডিং অফিসারকে ওই কেন্দ্রের একটি কক্ষে রাখা হয়েছে।



     


    গিয়াস উদ্দিন রনি/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ