ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ার ইকড়িতে জেপি সমর্থীত আব্দুল হাই চেয়ারম্যান নির্বাচিত

    ভান্ডারিয়ার ইকড়িতে জেপি সমর্থীত আব্দুল হাই চেয়ারম্যান নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি সমর্থীত(স্বতন্ত্র) প্রার্থী ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহবায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার ২ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

    বুধবার অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র ও ৫২টি বুথে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ অনষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. হুমায়উন কবির পেয়েছে ৩ হাজার ৭৬৯ভোট এবং  আব্দুল হাই হাওলাদার পেয়েছে ৬হাজার ৪০২ভোট। ২ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে আব্দুল হাই হাওলাদার দ্বিতীয় বারের মত ঐ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়।

    উল্ল্যেখ; এ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে এর পূর্বে ৭নম্বর গোরীপুর ইউনিয়ন, ৫নম্বর ধাওয়া ইউনিয়ন ও ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জাতীয় পার্টিÑ জেপি মনোনিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়। ইকড়ি ইউনিয়ন নিয়ে মোট ৪টি ইউনিয়নে জেপি সমর্থীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়।

     

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ