ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বিশ্বে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে

    বিশ্বে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৪ লাখ ৭৭ হাজার ২৫৩ জন। এর আগে গতকাল (বুধবার) ৬ হাজার ৩১৬ জনের মৃত্যু এবং ২১ লাখ ৭ হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছিলেন।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৯ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ২২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৮১ হাজার ৫৮৭ জনের।


    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৫৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৮২৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৭২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ৩৪৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ১৮৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ২৪৬ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১৮০ জন এবং মারা গেছেন ১৪৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ৪৩১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ২৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ২৬৭ জন।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৪৩ জন, পোল্যান্ডে ৬৩২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১০ জন, হাঙ্গেরিতে ৮২ জন, মেক্সিকোতে ১৩০ জন এবং ভিয়েতনামে ২৩০ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ