ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রাম বিএনপির আহ্বায়কসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    চট্টগ্রাম বিএনপির আহ্বায়কসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের জামালখানে বিএনপির মানববন্ধন থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েক শ জনকে।

    তিনি বলেন, ঘটনাস্থল থেকে আটক আছেন ৪৯ জন। বাকি ২৬ জন পলাতক।

    এর আগে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জামালখানস্থ প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা বিএনপির আখ্যায়িত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধন পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৪৯ জনকে আটক করে। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ