ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা

    ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চন্দনাইশের দেওয়ানহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় মো. আব্বাস (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।  

    আব্বাস সাতকানিয়ার মহিশামোড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
     
    র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, চন্দনাইশ থানার দেওয়ানহাট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করার খবর পেয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালানো হয়।   র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আব্বাসকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেট হতে ৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।  

    তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল আব্বাস। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ