ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার
  • মাঝ নদীতে আগুন আতঙ্কে সুরভী-৯ লঞ্চ আটকে দিল পুলিশ

    মাঝ নদীতে আগুন আতঙ্কে সুরভী-৯ লঞ্চ আটকে দিল পুলিশ
    মোহনপুর লঞ্চ ঘাটে বার্দিং করা এমভি সুরভী-৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার মাঝ নদীতে আগুন আতঙ্কে বরিশাল-ঢাকা নৌ রুটের এমভি সুরভী-৯ লঞ্চ আটকে দিয়েছে নৌ-পুলিশ। যাত্রীদের কাছ থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে লঞ্চটি আটকে দেয়া হয়।

    এনিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহেদুজ্জামান। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তারা লঞ্চটির ইঞ্জিন রুমসহ সার্বিক বিষয়ে তল্লাশী এবং খোঁজ খবর নিচ্ছেন। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে লঞ্চটি ছাড়া হবে না বলেও জানান তিনি।

    এমভি সুরভী-৯ লঞ্চে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করা যুনায়েদ খন্দকার নামের কলেজ ছাত্র জানান, ‘লঞ্চটি ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে যাওয়ার ঘন্টা কয়েক পরে চাঁদপুরের মোহনপুর লঞ্চ ঘাটে নোঙর করা হয়।

    তিনি বলেন, ‘যাত্রীরা নাকি লঞ্চটির ইঞ্জিন রুম থেকে আগুনের ধোয়া বের হতে দেখেছে। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কোন একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এর পর পরই পুলিশ চাঁদপুরের মোহনপুর সুরভী-৯ লঞ্চটি আটকে দেয়া হয়েছে।

    ওই যাত্রী বলেন, ‘প্রথমে একটু হই-হুল্লুর হয়েছিল। কিন্তু পুলিশ আসার পরে সবাই শান্ত হয়েছে। লঞ্চটি বাইরে থেকে আটকে দেয়া হয়েছে। পুলিশ লঞ্চ স্টাফদের সাথে কথা বলছে। তবে লঞ্চের একজন স্টাফ জানিয়েছেন, কোন আগুন বা ধোয়া হয়নি। লঞ্চটি এক ইঞ্জিনে চলছিল। এ কারণে কোন এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেছে। এ কারণে শত শত যাত্রী মাঝ রাতে ভোগান্তিতে পড়ছে।

    নৌ-পুলিশের মোহনপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহেদুজ্জামান বলেন, ‘লঞ্চটি আমাদের হেফাজতে রয়েছে। যাত্রী এবং তাদের মালামালের নিরাপত্তা আমরাই দিচ্ছি। যাত্রীরা জানিয়েছে লঞ্চের ইঞ্জিন রুমে তারা আগুন জ্বলতে দেখেছে এবং আগুন থেকে ধোয়ার সৃষ্টি হয়। এজন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

    তিনি বলেন, ‘লঞ্চটি আপাতত মোহনপুর ঘাটে বার্দিং করা আছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তারা লঞ্চের ইঞ্জিনরুম থেকে শুরু করে সব জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। তাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ ঘাটেই বার্দিং করা থাকবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় অসংখ্য যাত্রী হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই নৌ পথে লঞ্চগুলোতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ