ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় কৃষকদের ধান কেটে দিল যুবলীগ

    আগৈলঝাড়ায় কৃষকদের ধান কেটে দিল যুবলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক না আসা ও বৃষ্টির পূর্ভাবাস থাকায় ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পরেছেন বরিশালের আগৈলঝাড়ার ইরি-বোরো ধান চাষীরা। কৃষকদের এমন বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ এর নির্দেশে আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের নেতৃত্বে অসহায় চাষীদের ধান কেটে তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। 

    উপজেলার সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায় জানান, তার পাকা ধান ঘরে তোলার সময় চলে যাওয়ার পরও টাকা ও শ্রমিকের অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ অবস্থার কথা জানতে পেরে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের নেতৃত্বে শনিবার সকালে যুবলীগ নেতাকর্মীরা তার ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। 

    যে কারনে তার ধান ঘরে তোলার দুশ্চিন্তা দূর হয়েছে। যুবলীগের এমন উদ্যোগে তিনিসহ এলাকার মানুষ খুশি হয়েছেন। উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত জানান, মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক না আসা ও বৃষ্টির পূর্ভাবাস থাকায় ধান ঘরে তোলা নিয়ে কৃষকদের বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ যুবলীগ 

    চেয়াারম্যান শেখ ফজলে শাম্স পরশ এর নির্দেশে সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায়ের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কথা জানতে পেরে যুবলীগ কর্মী জাহিদুল, সুমন, সুজয়, উজ্জ্বল, সৌরভ, পরিমলসহ ৬জনের একটি টিম শনিবার সকাল থেকে ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। ভবিষ্যতেও কৃষকের পাশে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা থাকবেন বলে জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ