ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ফকিরহাটে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪

     ফকিরহাটে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকচাপায় মাহেন্দ্রা আরোহী আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় নেয়ার পথে মাওয়া ফেরিঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যেই ওই শিক্ষার্থী মারা যায়। এ নিয়ে ৪ জন মাদরাসাছাত্র এ দুর্ঘটনায় প্রাণ হারাল।


    নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ, রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর ও সাতক্ষীরার কালীগঞ্জের মো. সালাউদ্দিন ও ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের সাকিব। হাকিমপুর মাদরাসার প্রথম জামায়াতের শিক্ষার্থী ছিলেন সাকিব।

    জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে শনিবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আজ রোববার ফকিরহাটের পিলজংগ গ্রামের মো. সাকিবও মারা গেছেন।

    জানাজায় অংশ নেওয়া বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা সকালেই মাদরাসায় গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দাফন-কাফনে প্রাথমিক সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষকে যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে অনুরোধ করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ