ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

    ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় র‍্যাবের অভিযানে অপহরণের ১৩ দিন পর অপহৃত কণ্যা শিশু শিক্ষার্থীকে উদ্ধারসহ অপহরণকারী বাবু ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুর মা শাহানা বেগম বাদী হয়ে রোববার ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার গৌরীঘোনা গ্রামের আসলাম গাজীর শিশু কণ্যা(১৩) ডুমুরিয়া থানার খরশংগো গ্রামে নানা ইকতিয়ার শেখের বাড়িতে থেকে স্হানীয় কেসিএস মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

    এক পর্যায়ে কণ্যা শিশুটি গত ২৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে নানার বাড়ির পার্শ্ববর্তী শোলগাতিয়া বাজারের পাশে হরি নদীর উপর ব্রীজে অবস্হান করতে থাকে।

    এ সময় অপহরণকারী গৌরীঘোনা গ্রামের ২ সন্তানের জনক বাবু ওরফে রাজু(২৭) কণ্যা শিশুটিকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যশোর শহরের একটি অজ্ঞাত স্হানে রেখে উপর্যুপরি শিশুটিকে ধর্ষণ করে। ওই ঘটনার পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর শিশুটির নানা ইকতিয়ার শেখ এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিসহ পরবর্তিতে র‍্যাব-৬ খুলনা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। র‍্যাব-৬ এর একটি চৌকশ দল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে শনিবার রাতে যশোর শহরের কোতয়ালী থানা এলাকা হতে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারি বাবু ওরফে রাজুকে আটক করে ডুমুরিয়া থানায় সোপর্দ করে।

    বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। ভীকটিম শিশুকে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে। মামলাটি তদন্তের জন্যে একজন পুলিশ অফিসারকে দায়ীত্ব দেয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ