ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মহিপুরে অতিরিক্ত মদ্যপানে বৃদ্ধের মৃত্যু

    মহিপুরে অতিরিক্ত মদ্যপানে বৃদ্ধের মৃত্যু
    মহিপুরে অতিরিক্ত মদ্যপানে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে অতিরিক্ত মদপানে মোলায়েম খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে লতাচালী ইউনিয়নের আলিপুর বাজারের গদিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোলায়েম মহিপুর থানার খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মোলায়েম বেলা এগারোটায় দিকে খালি পেটে অতিরিক্ত মদপান করে ইউসুফ কোম্পানির গদির সম্মুক্ষে পরেছিলো। পরে বিকাল সাড়ে চারটার দিকে তার স্বজনরা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করে। এর আগেও তিনি অতিরিক্ত মদপান করতো বলে স্থানীয়রা জানায়।

    আলীপুরের বিশিষ্ট্য মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা এ প্রতিনিধিকে বলেন, এ ব্যক্তিটিকে আমরা সবাই মালাওন নামে চিনি। সে অতিরিক্ত মদ্যপান করতো বলেই তাকে স্থানীয়রা মালাওন নাম দিয়েছে। এদিনও সে প্রচুর পরিমানে মদ পান করেছে।

    লতাচাপলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মৎস্য ব্যবসায়ী আবুল কোম্পানী এ প্রতিবেদককে জানায়, মারা যাবার পর তার মুখ থেকে বাংলা মদেও গন্ধ এসেছে, ধারনা করা হচ্ছে, সে খালি পেটে অত্যাধিক মদ পান করেছে বলেই তার মৃত্যু ঘটেছে।

    লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, লোকটি অনেক আগে থেকেই মদ্যপায়ী ছিলো, এদিনও বেশী মদ্যপান করায় স্টোক করতে পারেন বলে তার ধারনা।

    মহিপুর থানার ওসি তদন্ত মনোয়ার হোসেন গনমাধ্যমকে বলেন, আমরা শুনেছি মোলায়েম অতিরিক্ত মদপান করতো। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ