ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • হাতিয়ায় ৫টি ড্রেজার মেশিন জব্দ

    হাতিয়ায় ৫টি ড্রেজার মেশিন জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড ও সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহজাহান ।  

    হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহজাহান বলেন, অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালুও মাঠি উত্তোলনের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।  

    অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মেশিনগুলো এনে উপজেলা প্রশাসনের জিম্মায়  রাখা হয়েছে। 


    তিনি আরও বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক পরবর্তীতে জব্দকৃত মেশিন গুলো  নিলামে বিক্রি করে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।  


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ