ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ১৩২ গাড়ি নিলামে উঠলো মোংলা বন্দরের 

    ১৩২ গাড়ি নিলামে উঠলো মোংলা বন্দরের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা (বাগেরহাট) : মোংলা কাস্টম হাউসের অধীনে বন্দর জেটিতে রক্ষিত আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২টি গাড়িসহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ জানুয়ারি।

    বুধবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আবু বাসার সিদ্দিকী বলেন, আগামী ১৮ জানুয়ারি বিভিন্ন মডেলের ১৩২টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। ৩২টি লটে এসব নিলাম অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গত ৫ জানুয়ারি এ নিলাম আহ্বান করা হয়।

    মোংলা কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিলামে অংশ নেওয়া ব্যক্তিকে নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন ট্রেডার্সের মোহাম্মদপুর (মেসার্স আল-আমিন ট্রেডার্স, টাউন হল সুপার মার্কেট, ২য় তলা, রুম নং-৫৭, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) থেকে ২০০ টাকা (অফেরতযোগ্য) থেকে দরপত্র ক্রয় করতে হবে। আগামী ১৬ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত মোংলা কাস্টম হাউস, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম কাস্টম হাউসে রক্ষিত দরপত্র বাক্সে দরদাতা মূল্যের ১০ শতাংশ জামানতসহ দরপত্র দাখিল করতে পারবেন। এরপর ১৮ জানুয়ারি দরপত্র খোলা হবে।

    নিলামে অংশগ্রহণকারী ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন সনদ ও হালনাগাদ আয়কর সনদের সত্যায়িত ফটোকপিসহ যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রস্তাবিত মূল্যের ন্যূনতম ১০ শতাংশ হারে মোংলা কাস্টম হাউসের অনুকূলে পে-অর্ডার দাখিল করতে হবে।

     


    মোংলা/আলী আজীম/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ