ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় বাপা ও শাকিল ট্রাস্ট'র উদ্যোগে মাস্ক বিতরণ

    মোংলায় বাপা ও শাকিল ট্রাস্ট'র উদ্যোগে মাস্ক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাস ওমিক্রন মোকাবেলায়  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং  সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট'র যৌথ উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এর ব্যবস্থাপনায় বুধবার (১২ জানুয়ারি) সকালে মোংলার রিমঝিম চত্বর এলাকায় এন-৯৫ মাস্ক বিতরণ করা হয়।

    বুধবার বেলা ১১টায় মাস্ক  বিতরণকালে উপস্থিত ছিলেন সুশাসনের  জন্য নাগরিক সুজন'র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম হোসেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট'র আহ্বায়ক মো.নূর আলম শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো.ইস্রাফিল হোসেন, বিএনাপি নেতা শেখ  শাকির হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর  শাখার সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ,সিপিবি নেতা মাহারুফ বিল্লাহ,  নারীনেত্রী কমলা সরকার,ইউপি সদস্য হাদিসা বেগম, রোজলিন অন্তরা, সাংবাদিক আলী আজীম, শেখ রাসেল, হাসিব সরদার প্রমূখ।

    মাস্ক বিতরণের আগে ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন'র  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা  করোনা ভাইরাস ওমিক্রন মোকাবেলায় দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ