ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • সাড়ে ৩০ ঘণ্টা উড়ে তুরস্কের ড্রোনের নতুন রেকর্ড

    সাড়ে ৩০ ঘণ্টা উড়ে তুরস্কের ড্রোনের নতুন রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের তৈরি মানববিহীন আঙ্কা-এস ইউকেভ ড্রোন সবচেয়ে বেশি সময় আকাশে ওড়ার নতুন রেকর্ড গড়েছে। নতুন প্রজন্মের এ ড্রোনটি সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে নতুন মাইলফলক।

    তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে জানানো হয়েছে,  ড্রোনটি ৩০ ঘণ্টা ৩০ মিনিট একটানা আকাশে ওড়ে। এর আগে তুরস্কের কোনো ড্রোন এত লম্বা সময় আকাশে ওড়তে পারেনি।

    তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ টুইটারে রেকর্ড হওয়ার বিষয়টি জানিয়ে বলে, আঙ্কা তার লক্ষ্য অর্জন করেছে। এটি সর্বোচ্চ সময় আকাশে ওড়ার রেকর্ড ভেঙে দিয়েছে ৩০ ঘণ্টা ৩০ মিনিটের একটি মিশন ফ্লাইটের মাধ্যমে।

    আঙ্কা-এস ইউকেভ এই ড্রোনটি হলো নতুন প্রজন্মের ড্রোন। এর আগে ২৪ ঘন্টা আকাশে ওড়তে সমর্থ হয় এটি। এবার ওড়ল ৩০ ঘণ্টার বেশি। আগের মডেলের ড্রোনটি ২৫০ কেজি ভার বহন করতে পারত। নতুন প্রজন্মের এই ড্রোনটি প্রায় ৩৫০ কেজি ওজন বহন করতে পারবে।

    তুরস্কের বিমান বাহিনীর কাছে দুইটি ও নৌ বাহিনীর কাছে দুটি করে এই ড্রোন আছে। তাছাড়া তিউনিশিয়ার কাছেও একই মডেলের ড্রোন বিক্রি করেছে তুরস্ক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ