ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ঘন কুয়াশায় ঢাকা ছিল গ্রামীন জনপদ, মেলেনি সূর্যের দেখা

    ঘন কুয়াশায় ঢাকা ছিল গ্রামীন জনপদ, মেলেনি সূর্যের দেখা
    কুয়াশায় ঢাকা জনপদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে শীতের তীব্রতা বেড়েছে। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। বিপাকে পড়েছে চরাঞ্চলে বসবাসরত মানুষেরা। একই সাথে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ছিল গ্রামীন জনপদ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেল হাওয়ার করনে অনেকেই ঘর থেকে বের হচ্ছেনা। শহর ও গ্রামাঞ্চলের বাজারগুলোতে কমে যাচ্ছে মানুষের আনাগোনা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারের জেলেদের দূর্ভোগ রেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    ভ্যানচালক রহিম ঘরামী জানান, রাস্তায় ক্ষ্যাপও তেমন একটা নাই। দুইদিন ধরে ইনকাম একেবারেই কমে গেছে।

    এদিকে মৌসুমের স্বাভাবিক বায়ুচাপ দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে এই অবস্থা আরও দুই একদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ