ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন

    কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া : জেলার সকল অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবীতে কুষ্টিয়া পরিবেশ ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে  কুষ্টিয়া প্রেসক্লাব কাঙাল হরিনাথ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মলনে বক্তব্য দেন কুষ্টিয়া পরিবেশ ক্লাবের আহবায়ক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। এছাড়াও বক্তব্য দেন, কুষ্টিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

    হাজী রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, কুষ্টিয়ায় সরকার ঘোষিত সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে হবে। কোন অবৈধ ইটভাটা এই জেলায় থাকবে না। দালালরা কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে ভ্রাম্যমান আদালতের অভিযান বিরত রেখেছে। 

    কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরকে অবৈধ ভাটা মালিক সমিতি ঘুম পাড়িয়ে রেখেছে। 

    উল্লেখ্য যে, কুষ্টিয়ায়  বৈধ ভাটা ৪৪ টি, অবৈধ ফিক্সড চিমনি ১১৯টি, অবৈধ ড্রাম চিমনি ২০টি রয়েছে।

     


    কুষ্টিয়া/হাবিবুর রহমান/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ