ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রাম আনোয়ারায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

     চট্টগ্রাম আনোয়ারায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং বিশেষ করে শিশুদের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। যার ফলে প্রতিদিনই অর্ধশত রুগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, জরুরী বিভাগে ঠান্ডাজনিত রোগীদের ভীড়, বিশেষ করে শিশুদের সংখ্যা লক্ষ্যনীয়। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশুদের জন্য ১৯টি বেড থাকলেও ভর্তি রয়েছে প্রায় অর্ধশত শিশু। বেড খালি না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন ২৫-৩০ জন রুগী।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে, গত একসপ্তাহে (৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) পর্যন্ত প্রায় ২শত জন ডায়রিয়া রোগের চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এবং জ্বর নিয়ে ভর্তি হয়েছেন প্রায় ১৭০জন রোগী। শুধু মাত্র মঙ্গলবার  (১১ জানুয়ারি) ২৪ ঘন্টায় ৩০জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া ছাড়াও প্রতিদিন শতাধিক রোগী ডায়রিয়া, জ্বর এর চিকিৎসা নিয়ে যাচ্ছেন বলেও কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়।

    কর্তব্যরত নার্স জানায়, সিটের চেয়ে রুগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে গেছে।  এখন বর্তামানে ডায়রিয়া ও জ্বর নিয়ে ৭০ জন মতো রোগী ভর্তি আছে। ডায়রিয়া আক্রান্ত এক শিশুর মা কলি আক্তার বলেন, গত ৫ জানুয়ারি থেকে আমার ছেলেকে ডায়রিয়া কারণে হাসপাতালে ভর্তি রেখেছি। এখনো সুস্থ হয়নি। জাহিদ হাসান হৃদয় নামের এক ব্যক্তি বলেন, সকাল থেকে আমার ছেলেটার হঠাৎ করে ডায়েরিয়া শুরু হয়। তাই বেলা ১১টার দিকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করাতে বলে।

    এইবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, মূলত ডায়রিয়া একটা পানিবাহিত রোগ তবে এখন তীব্র শীতের কারণে ছোট বাচ্চা এবং বৃদ্ধাদের ও ডায়রিয়া হচ্ছে। আর যারা ডায়রিয়া বা ঠান্ডাজনিত অন্যান্য রোগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে তাদের পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ