ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় পৃথক স্থানে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এরা হলো মো. আবদুল্লাহ (৩) এবং মোসা. সাইখা ইসলাম (২)। রবিবার বেলা ১১ টার দিকে বাড়ীর সবার অগোচরে আবদুল্লাহ পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।
     
    অপরদিকে, সাইখা ইসলাম বাড়ীতে অতিথি থাকায় সবার অলক্ষ্যে পুকুর পাড়ে গিয়ে দুপুর দেড়টার দিকে পানিতে পড়ে ডুবে যায়। শিশু দু’টিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
     
    আবদুল্লাহর বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ গ্রামে। সে ওই গ্রামের মো.আলামিন মিয়ার ছেলে। অপরদিকে সাইখা ইসলামের বাড়ী পৌরশহরের নাচনাপাড়া এলাকায়। সে ওই এলাকার মো. মনিরুল ইসলামের মেয়ে বলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ