ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

    কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
    থানা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার মহিপুর থানার অন্তর্গত মহিপুর থানার এসআই রাসেল সরদারসহ একদল পুলিশ  সন্ধ্যা ৬ টায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মহিপুর গ্রামের হাকিম মোল্লার পুত্র মোঃ নাসির মোল্লা (৪৫) ও সুধীরপুর গ্রামের জহিরুল ইসলাম এর পুত্র সাকিল(২১) কে গ্রেফতার করে।

    পুলিশ জানায়, নাসির মোল্লা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন। গত রোববার ১৬ জানুয়ারী সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  

    গ্রেফতারকৃত নাসির মোল্লার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মামলা রয়েছে।

    মহিপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ খায়ের বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন পর্যন্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ