ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অশুভ ইঙ্গিত : স্বাস্থ্য ডিজি

    করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অশুভ ইঙ্গিত : স্বাস্থ্য ডিজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলাসহ সরকারি ১১ দফা নির্দেশনা মেনে না চললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

    আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদদপ্তরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

    খুরশীদ আলম বলেন, 'দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। সোমবার শনাক্তের হার ২০.৮৮ শতাংশে পৌঁছে গেছে। অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলব দেশে এখনো ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।'

    তিনি বলেন, এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই টিকা নেয়নি। এ ছাড়া কো-মরবিডিটির কারণেও মারা যাচ্ছে। দেশে এ পর্যন্ত ওমিক্রনে মোট কতজন মারা গেছে এ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

    দেশে ওমিক্রনসহ করোনাভাইরাস সংক্রমণের অব্যাহত ঊর্ধ্বমুখী ধারাকে অশুভ ইঙ্গিত বলেও উল্লেখ করেন তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ