ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ‘ঈদের ছুটি ৩ দিনের বেশি নয়’

    ‘ঈদের ছুটি ৩ দিনের বেশি নয়’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৪ মে শুক্রবার ঈদ হতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ঈদের দিন ও আগে পরে দু’দিনসহ মোট তিনদিনের বেশি ছুটি দেওয়া হবে না। কাজেই ঈদের ছুটি হবে তিনদিন, এর মধ্যে শুক্র ও শনিবারও রয়েছে। শিল্প-কারখানাও এই সময়ের বেশি ছুটি দিতে পারবে না।

    সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকারি বেসরকারি যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এর কোন নড়চড় হবে না।

    মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আসন্ন ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় তিনদিনের বেশি ছুটি দেওয়া যাবে না। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ)  মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

    উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে। ৬ মে ভোর ৬টা থেকে আবারও লকডাউন শুরু হবে, চলবে ১৬ মে রবিবার মধ্যরাত পর্যন্ত।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ