ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ায় ইউপি মেম্বারের ওপর হামলা

    ভান্ডারিয়ায় ইউপি মেম্বারের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আলী হোসেন খন্দকার (৪৯) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।  মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের পৈকখালী হাজী লেহাজ উদ্দিন মাদ্রাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।  

    পথচারীরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে আনলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

    এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ভান্ডারিয়া উপজেলা মেম্বার এ্যাসোসিয়েশন বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। উপজেলার থানা সড়কের লিয়াকত মার্কেটে এ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. মনিরুল ইসলাম।

    হামলার ঘটনায় বুধবার দুপুরে ভান্ডারিয়া থানায় আহতের ভাই মো. দেলোয়ার হোসেন খন্দকার বাদি হয়ে ৬জনের নাম উল্ল্যেখ সহ আরো ৮ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ