ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝিনাইদহে নিখোঁজের ৪দিন পর পুকুর মিললো লাশ

    ঝিনাইদহে নিখোঁজের ৪দিন পর পুকুর মিললো লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের বোড়াই এলাকা থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নজির মিয়া হরিণাকুন্ড উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে। 

    নিহতের ছেলে মোঃ মিলন জানান, তার বাবা ৪-৫দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার বাবার সন্ধান চেয়ে মাইকিংয়ে প্রচার করেছিলেন। তখন তারা জানতে পারে পাশের বোড়াই গ্রামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। তখন ওই গ্রামে গিয়ে দেখেন তার বাবা পুকুরে ডুবে মারা গেছে। তবে কিভাবে মারা গেছে কিছুই জানেনা মিলন।

    ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাজী নাজির উদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। তখন তারা আমাকে এবং পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। প্রথমে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পরে লাশের স্বাজনেরা আসলে জানতে পারি তিনি গত চার-পাঁচ দিন ধরে নিখোজ ছিলেন। তাকে খুঁজতে এলাকায় মাকিং ও ফেসবুকে প্রচার চালানো হয়েছিল। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।


    ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ সোহেল রানা জানান, উপজেলার বোড়াই গ্রামে পুকুরে লাশ ভাসতে দেখে সকালে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। মৃতের স্বজনেরা আসলে জানাযায় তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে কিভাবে মারা গেছে এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে মারা গেছে।


     


    আতিকুর রহমান /এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ