ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ঝুঁকিপূর্ণ দুই সেতু নিয়ে বিপাকে বাউফলবাসী

    ঝুঁকিপূর্ণ দুই সেতু নিয়ে বিপাকে বাউফলবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালী : বাউফল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামে এক কিলোমিটারের মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। প্রায় একযুগ ধরে সেতু দুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ওই এলাকার জনসাধারণ ও স্কুলশিক্ষার্থীরা। তবু ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

    সংশ্লিষ্টসূত্র জানায়, ২০০২ সালে পূর্ব জৌতা গ্রামের ৭নং ওয়ার্ডে বাউফল-নওমালা খালের ওপর এক কিলোমিটারের ব্যবধানে দুটি আয়রন সেতু নির্মাণ করা হয়। নির্মাণের কিছু দিনের মাথায় দুটি সেতুর স্লিপার ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এর পর আর সংস্কার না করায় বর্তমানে সেতু দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রয়োজনের তাগিদে ওই এলাকার মানুষ সেতু দুটির ওপর বাঁশের সাঁকো তৈরি করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

    পূর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ সেতু পারাপার হয়। সে ক্ষেত্রে যে কোনো সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।

    এলাকাবাসী বলেন, সেতু দুটি মেরামতের দাবি দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই। এলাকাবাসীর উদ্যোগে আমরা সেতুর ওপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছি। আমরা দ্রুত সেতু দুটি মেরামত করার দাবি জানাই।

    এ বিষয় এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সেতু দুটি পরিদর্শন করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ