ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত

    মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় অহিদুল হক জয় (১৬) নামে এক দশম শ্রেণীর স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

    এ ঘটনায় ওই ছাত্রের দাদী সাবেক ইউপি সদস্যা এমিলি বেগম বেগম বাদি হয়ে ৬ জন নামীয় ও অজ্ঞাত ৫ কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করে।

     কিশোর গ্যাং সদস্যেরা হলো- আবির (১৬), সিহাব (১৬), আহাদ (১৬), শরিফুল (১৬), নাঈম (১৬) ও সৈকত (১৬)। এর সকলেই উপজেলার মিরুখালী ইউনিয়নের বাসিন্দা।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীতে পড়–য়া কিশোর গ্যাং গ্রুপের সাথে অহিদুল হক জয়ও লেখাপড়া করে। ওই গ্যাং গ্রুপ জয়কে দীর্ঘদিন ধরে তাদের গ্রুপে চলতে বলে। জয় তাদের কথা প্রতাখ্যান করায় শনিবার ওই স্কুলে একটি অনুষ্ঠান চলাকালনি সময় কিশোর গ্যাং গ্রুপ জয়কে টেনে হিছড়ে স্কুল মাঠে নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে শিক্ষকদের সহযোগিতায় জয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    মঠবাড়িয় থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ