ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

    পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।  

    শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধাণর সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

    সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার আগামী নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হচ্ছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আওলাদ খান, উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শাহাদাৎ হোসেন এবং কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলমের কাছে নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জেলায় সশরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ