ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলার

    ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নিখোঁজের ১৮ দিন পরও সন্ধান মেলেনি নওগাঁর রাণীনগরের তানজিলা বানু নামে এক শিক্ষার্থীর। গত ৪ জানুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। ঘটনার তিনদিন পর রাণীনগর থানায় জিডি করেছেন তার বাবা।
    নিখোঁজ তানজিলা বানু ঐ উপজেলার ভেটী গ্রামের শামসুর রহমান প্রামাণিকের মেয়ে। সে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

    তানজিলার বাবা শামসুর রহমান বলেন, এসএসসি পরীক্ষায় আমার মেয়ে এক বিষয়ে ফেল করে। এ নিয়ে তার মন সবসময় খারাপ থাকতো। আমরা তানজিলাকে আবার পরীক্ষার দেওয়ার জন্য প্রস্ততি নিতে বলি। ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে তানজিলাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকি। কোনো সাড়া-শব্দ না পেয়ে আমি ও আমার স্ত্রী ঘরে গিয়ে দেখি সে ঘরে নেই। তাৎক্ষণিক আশপাশের বাড়িতে ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। সেদিন থেকেই সে নিখোঁজ।

    তিনি আরো বলেন, ঘটনার তিনদিন পর মেয়ের সন্ধান পেতে রাণীনগর থানায় জিডি করেছি। এখনো নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। কোনো হৃদয়বান ব্যক্তি তানজিলার খোঁজ পেলে আমার মোবাইলে (০১৭২৬-১৫৯৩০৭) যোগাযোগ করার অনুরোধ করছি।

    রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, জিডি হওয়ার পর থেকে আমরা মেয়েটির সন্ধান করছি। আশা করছি, দ্রুত তার খোঁজ পাওয়া যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ