ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • পুকুর খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ২৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি

    পুকুর খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ২৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুর খুঁড়তে গিয়ে ২৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। 

    খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে ঐ উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

    এ তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার এসআই সোলাইমান আলী।

    তিনি জানান, দেলুঞ্জ গ্রামের আমজাদ হোসেন নামে একজনের বাড়িতে পুকুরে খননের কাজ চলছিল। এক্সকেভেটর দিয়ে পুকুর থেকে মাটি তোলার সময় বিষ্ণুমূর্তিটি বের হয়ে আসে। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

    এসআই সোলাইমান আরো জানান, কালো পাথরের মূর্তিটির ওজন আনুমানিক ২৫ কেজি। এটি একটি প্রাচীন ও মূল্যবান বিষ্ণুমূর্তি- এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ